বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

অপেশাদার আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙাসহ আরও নানা অপেশাদার আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

মঙ্গলবার তাকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা এ সংক্রান্ত সংবাদে বলা হয়, আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে হারমানপ্রীতকে পরবর্তী দুই আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

গত শনিবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত আইসিসি ওমেন’স চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে তিনি আচরণবিধি লঙ্ঘন করেন। নিজের আউটের সিদ্ধান্ত না মেনে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। দর্শকদের উদ্দেশেও কিছু একটা বলে বেরিয়ে যান তিনি।

টাই হওয়া সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হারমানপ্রীত। এমনকি বাংলাদেশের পরেরবার আসতে হলেও বাজে আম্পায়ারিংয়ের কথা মাথায় রেখে প্রস্তুত হয়ে আসবেন বলে জানান তিনি। তার ক্ষিপ্ত আচরণ চলতে থাকে আরও। ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের দিকে ছুঁড়ে দেন তির্যক মন্তব্য। ভারত অধিনায়কের এমন অস্বাভাবিক আচরণে ছবি তোলার কার্যক্রম সংক্ষিপ্ত করে ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশ দল।

প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা ভঙ্গ করলেন হারমানপ্রীত। ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারত অধিনায়ককে মাঠে স্টাম্প ভাঙার জন্য তিন ডি মেরিট পয়েন্ট এবং ম্যাচ শেষে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করার জন্য ১ ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য বলেছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে যদি কোনো খেলোয়াড় চার ডি মেরিট পয়েন্ট পায়, তাহলে তাকে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে দোষী ওই খেলোয়াড়কে ১টি টেস্ট অথবা সাদা বলের ২ ম্যাচে নিষিদ্ধ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...