সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ডাচ-বাংলা ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক

ডাচ-বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটি তাদের জেনারেল সার্ভিস বিভাগে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট)

পদ সংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রি। সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.৫০ এবং সিজিপিএ ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এসএসসি, এইচএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় জিপিএ ৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে। এইচএসসি স্তরে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ৩০,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর বেতন হবে ৪৯,৪০৫ টাকা।

কর্মস্থল: ডাচ-বাংলা ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয় এবং সম্পর্কিত অন্যান্য কার্যালয়। তবে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://app.dutchbanglabank.com/Online_Job মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৩।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘আওয়ামীলীগ -ছাত্রলীগের ‘ আরও ৬০ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো...

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা,...

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে চাকরির সুযোগ

সরকারি যানবাহন অধিদপ্তর তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য ১৭টি ভিন্ন ক্যাটাগরির ৫৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি চাকরি প্রার্থীদের জন্য একটি...

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে।সোমবার প্রকাশিত ওই অধ্যাদেশে সরকারির পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল...