সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর এলপিআর গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন কলেজ শিক্ষক পরিষদ।

অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর দীর্ঘ কর্মময় জীবন শেষ করে প্রিয় প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে,ফুলের তোড়া, সন্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার ও ভালোবাসায় সিক্ত করা হয়েছে। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাব, কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতি, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্টের সদস্যরা অধ্যক্ষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন।

সহকারী অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর মো. কামরুল ইসলাম, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম,সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় ছেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত শিক্ষক পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...