বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বরফ ছাড়াই দীর্ঘ ৬ মাস মাংস সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজই অন্যতম ভরসা। তবে দীর্ঘ সময় ফ্রিজে মাংস সংরক্ষণ মোটেও নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে ফ্রিজ ছাড়া নিরাপদে কীভাবে মাংস সংরক্ষণ করবেন জানেন?

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ফ্রিজে মাংস সংরক্ষণ করে রাখার ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। তাছাড়া মাংসে নানান ব্যাকটেরিয়ার আক্রমণও শুরু হয়। তাই ফ্রিজে সংরক্ষিত মাংস রান্না করে খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়।

অনেকের এর সঙ্গে দেখা দেয় বমি ভাব, অস্বস্তি, বুক জ্বালা পোড়া ইত্যাদি। তাই মাংস সংরক্ষণ করতে পারেন বিশেষ একটি নিরাপদ উপায়ে। পুষ্টিবিদ চৌধুরী তাসনিম এমনই দুটি উপায় জানিয়েছেন।

দীর্ঘ ৬ মাস ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণ করতে চাইলে ধোয়া মাংস থেকে ভালো করে পানি ঝড়িয়ে নিন। এরপর তা রোদে কিংবা বাতাসে শুকিয়ে নিন।

পানি ছাড়া শুকনো মাংস ভিনেগার ও লবণ মিশিয়ে বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি ফ্রিজেই নিরাপদভাবে মাংস সংরক্ষণ করতে চান তবে একইভাবে মাংস ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিন।

এবারে শুকনো মাংসে হলুদ গুঁড়া মিশিয়ে এয়ার টাইট বক্সে হলুদ মেশানো মাংস ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে ফ্রিজে মাংস সংরক্ষণের ভালো দিক হলো মাংসে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না। তাই নিরাপদ মাংস খেতে এ উপায়েই দীর্ঘ সময় ধরে কোরবানির মাংস সংরক্ষণ করুন।

সূত্র: বিবিসি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...