চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় শান্তি পরিবহন নামে একটি বাস দুইটি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (২১ জুন) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল ধর এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, অক্সিজেন এলাকায় শান্তি পরিবহনের একটি বাস প্রথমে একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়।
তবে সেসময় চালকের কিছুই হয়নি। পরে বাসটি একটি ম্যাক্সিমাকে ধাক্কা দেয়। ম্যাক্সিমাটির চালক গুরুতর আহত হয়েছেন।
এখন পর্যন্ত দুইজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মোট ক’জন আহত হয়েছেন সেটি জানার জন্য কাজ চলছে। শান্তি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
