মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধভাবে ভরাটকৃত শতবর্ষী কালী পুকুর পুন:খনন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকার কালীবাড়ির ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুরটির ভরাট কাজ চলছিলো। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নজরে বিষয়টি আসলে এ বিষয়ে ব্যাবস্থা নিতে নির্দেশনা দেন।

তৎক্ষনাৎ কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি উমর ফারুক সরেজমিনে পরিদর্শন করে যারা জড়িত তাদেরকে ৩ দিনের মধ্যে ভারাটকৃত মাটি সরাতে নির্দেশনা দেন। এ প্রেক্ষিতেই আজ থেকে এই শতবর্ষী পুকুরে অবৈধভাবে ভরাট মাটি সরানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দিয়ারা ৭৭৪ দাগে ০.৪৬৬৮ একর “পুকুর” শ্রেণী ভূমির উপর প্রান্ত সেন পিতা- মৃত তুষার সেন পিতাম্বর সেন পিং- মৃত তুষার সেন, মোঃ জহিরুল ইসলাম মিজান পিতা- জালাল উদ্দিন সাং-উত্তর কাট্টলী জামাল হেড মাষ্টারের বাড়ী ব্যক্তিগণ কর্তৃক সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর বিধান ভঙ্গ করে বে-আইনীভাবে পুকুরটির স্বাভাবিক অবস্থান অতিক্রম করে পরিবেশ দূষণ করে মাটি ভরাট করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কালীবাড়ির শতবর্ষী পুকুর রক্ষার্থে তাদেরকে তৎক্ষনাৎ পুকুর ভরাট বন্ধ করে আগামী ৩দিনের মধ্যে পুকুরের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়।

আজ থেকে পুকুর খননের কাজ শুরু হওয়ায় কাট্টলী সুরক্ষা পরিষদ ও এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন। যারা পুকুর ভরাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বিনা অনুমতিতে কেউ পুকুর ভরাট করে ভিটি বা অন্য কোন শ্রেণিতে রুপান্তর করতে পারেনা।

কেউ এরুপ কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্টকারী হিসেবে আইনানুগ ব্যাবস্থা নেয়া যায়।ইতিমধ্যেই উত্তর কাট্টলী এলাকার এই ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর রক্ষায় পুন:খনন করে পূর্বঅবস্থায় আনার জন্যে নির্দেশনা দিয়েছি। যার ফলে ইতিমধ্যেই পুকুর খননের কাজ শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...