মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সব হারিয়ে বিএনপি এখন বেসামাল: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সব হারিয়ে বিএনপি এখন বেসামাল হয়ে পদযাত্রা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির অনেক নেতাকর্মী তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ঢাকা উত্তর আওয়ামী লীগের আয়োজনে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শুক্রবার এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব হারিয়েছে।। তারা এখন বেসামাল হয়ে পদযাত্রা করছে। এ পদযাত্রা শেষ পর্যন্ত মরণ যাত্রায় পরিণত হবে।

আরও পড়ুন : আমাদের ঈমানের শক্তি আছে, দেশপ্রেম আছে: কাদের

তিনি বলেন, ‘কারো নীতিতে, কারো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নিয়মকানুন মেনেই নির্বাচনে যাচ্ছে আওয়ামীলীগ।

আওয়ামী লীগ নিজের মত কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নিজের নেতাকর্মীদের উপরই নিয়ন্ত্রণ নেই। বিএনপির অনেক নেতাকর্মী তলে তলে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ভেতরে ভেতরে অনেক নেতা নির্বাচন করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে।

ঠিক সময়েই দেশে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের সময় সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই চলবে। কারো পরামর্শে দরকার নেই।’

বিএনপি আবারও ষড়যন্ত্র ও হামলা শুরু করেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যে হাত দিয়ে অগ্নিসংযোগ আর হামলা করবে, সেই হাতই ভেঙ্গে দেয়া হবে।

তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিয়েছে, জঙ্গি সৃষ্টি করে দেশে অস্থিরতা করেছে। এই টাকা পাচারকারী, সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।

‘তারা গণতন্ত্রকে গিলে খেয়েছে, আইনের শাসন গিলে খেয়েছে, ভোট চুরি করেছে। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশকেই গিলে খাবে।’

টাকা-পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফাইনাল খেলা হবে শীতকালে। এবার জমবে খেলা। সাম্প্রদায়িক, জঙ্গিবাদকে উৎখাত করতে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...