সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে ২০ লক্ষ ভারতীয় রুপীসহ এক গরু ব্যবসায়ী আটক

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুপশীল পাড়া আর্মি ক্যাম্পের সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় ২০ লক্ষ ভারতীয় রুপী ও বাংলাদেশের মুদ্রা ১৭ লাখ ১ হাজার ৫শ’ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ বদিউল আলম (৭০)। পিতাঃ মৃত- মোঃ বাদশা মিয়া। ‍তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ২ নং হোচনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিসিন্দা পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

জানা গেছে , বৃহস্পতিবার আনুমানিক ৫টার সময় ধুপশীল আর্মি ক্যাম্প (৩২ বীর) ও বিলাইছড়ি থানার পুলিশ যৌথভাবে ধুপশীল আর্মি ক্যাম্পের চেকপোষ্টের সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে উক্ত ব্যক্তিকে আটক করে। এ সময় দেহ তল্লাশী করে তার থেকে বিশ লক্ষ ভারতীয় রুপী এবং এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত বাংলা টাকা পাওয়া যায়।

এ বিষয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমঙ্গীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ধুপশীল আর্মি ক্যাম্পের সামনে থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ভারতীয় মুদ্রা ২০ লক্ষ ও বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির ভাষ্যনুযায়ী তিনি পেশায় গরু ব্যবসায়ী। তিনি গরু কেনার উদ্দেশ্যে এত টাকা বহন করছেন। পরে থানায় এনে ভারতীয় মুদ্রা নিজ দখলে রাখার অপরাধে রাষ্ট্রের বিশেষ আইনে ২৫-বি ধারায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং তাকে সকালে আদালতের উদ্দেশ্যে রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, সার্ভারের সমস্যার কারণে মামলার কার্য্যক্রম করতে অনেক রাত হয়েছে। তাই কালকে আপডেট দেওয়া সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...