পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি পটিয়া সরকারি কলেজ এর শহীদ মিনার থেকে শুরু হয়ে পটিয়া বাস স্টেশন মোড় প্রদক্ষিন করে। র্যালি শেষে কলেজ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক ,শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের প্রধান দিদারুল আলম , সাবেক দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আবদুস সালাম হাওলাদার ,পটিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রাক্তন দলনেতা নয়ন শর্মা, পটিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা শাহেদ খান ,পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের দলনেতা রাকিব আহমেদ তানিম সহ পটিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন ,দেশ এগিয়ে যাচ্ছে তাই স্বেচ্ছাসেবকদের আরো সৃজনশীল হতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। করোনা সহ বিভিন্ন দূর্যোগে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
