রবিবার, ১৬ আগস্ট ২০২৬

একাধিক পদে চাকরি দিচ্ছে বিসিপিসিএল

চাকরি ডেস্ক

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: লিডার (ফায়ার স্টেশন) ও পদের সংখ্যা: ১।

আবেদন করার যোগ্যতা: ন্যূনতম এইচএসসি অথবা সমমান পাস। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে লিডার পদে অবসর গ্রহণকারী। বয়সসীমা: ২০২৩ সালের ১৩ মে সর্বোচ্চ ৫৫ বছর। মূল বেতন: ২৩,০০০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) ও পদের সংখ্যা: ৩।

আবেদন করার যোগ্যতা: এসএসসি/সমমান পাসসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স পাস। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে ২ বছরের অভিজ্ঞতা।

বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিক্যাল প্যানেল, ভিএফডি, কন্ট্রোল প্যানেল, ডিসি ও ইউপিএস সিস্টেম, ব্যাটারি, ডিজেল জেনারেটর/ইলেকট্রিক্যাল ইউটিলিটি মেইনটেন্যান্স কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অথবা এসএসসি/সমমান পাস। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে ৫ বছরের অভিজ্ঞতা।

বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিক্যাল প্যানেল, ভিএফডি, কন্ট্রোল প্যানেল, ডিসি ও ইউপিএস সিস্টেম, ব্যাটারি, ডিজেল জেনারেটর/ইলেকট্রিক্যাল ইউটিলিটি মেইনটেন্যান্স কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মূল বেতন: ১৮,০০০ টাকা (গ্রেড-১৪)

চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবেবিসিপিস।

আবেদন যেভাবে করতে যা কিছু সংযোজন করতে হবে-

আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি; অভিজ্ঞতার সনদ (অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম, ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে); সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি; জাতীয় পরিচয়পত্রের কপি; স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সত্যায়িত করে যুক্ত করতে হবে।

ডাকযোগে বা সরাসরি পাঠাতে মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫- এ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের অনুকূলে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) পে-অর্ডার করতে হবে। পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময় ৪ জুন পর্যন্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা,...

চট্টগ্রামসহ ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক : চট্টগ্রামে ফরিদা খানম

চট্টগ্রাম জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্র্বতী সরকার বিভিন্ন বিভাগ ও...

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে...

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি)’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারেন।প্রতিষ্ঠানের নাম:...