শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ দেখছে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

আসছে দিনগুলোতে মূল্যস্ফীতিসহ বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির জন্য তিন চ্যালেঞ্জ ঘনীভূত হচ্ছে। এসব কারণে দেশের প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার মজুদ ও স্থানীয় মুদ্রা টাকার ওপর চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

১২ দিনের সফর শেষে সংস্থাটির প্রতিনিধি দল রোববার এক লিখিত বিবৃতিতে এই শংকার কথা জানায়। আর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত অনুযায়ী জুনে রিজার্ভের হিসাবায়নে পরিবর্তন করা হবে। ওই সময়ের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী নীট রিজার্ভ সাড়ে ২৪ বিলিয়ন রাখা সম্ভব নাও হতে পারে। তবে ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোন সমস্যা হবে না।

অর্থনৈতিক সংকট কাটাতে ৪৭০ কোটি ডলারের ঋণ আইএমএফের দেয়া ৩৮টি শর্ত পূরনের ওয়াদা করেছে বাংলাদেশ। সেগুলো বাস্তবায়নের অগ্রগতি জানতে আইএমএফের দলটি রাহুল আনন্দের নেতৃত্বে গত ২৫ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা সফর করেছে।

আর্থিক খাত, রাজস্ব খাত, সরকারের আয় ও ব্যয়, ভর্তুকি ব্যবস্থা ও এর বিপরীতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে, মন্ত্রণালয় আর সংস্থাগুলোর সঙ্গে ১২ দিন দফায় দফায় বৈঠকের পর লিখিত বিবৃতিতে সংস্থাটি বললো, মূল্যস্ফিতির চাপ, বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর অর্থনীতির ধীরগতির কারণ বাংলাদেশের প্রবৃদ্ধি, রিজার্ভ ও টাকার মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে রাহুল আনন্দ বলেন, মূল্যস্ফীতির চাপ, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর অর্থনীতির ধীর গতি বাংলাদেশের প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার রিজার্ভ এবং টাকার মানের ওপর প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, আমরা তহবিল-সমর্থিত প্রোগ্রামের অধীনে মূল প্রতিশ্রুতি পূরণের অগ্রগতিও পর্যালোচনা করেছি। এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) বা রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনায় এটি আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করা হবে, যা এ বছরের শেষের দিকে হতে পারে।

তিনি জানান, আইএমএফ প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়াও বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপাক্ষিক দাতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গেও কথা হয়েছে।

রোববার সবশেষ প্রতিনিধি দলটি এক ঘন্টার বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সাথে। বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক খাত সংস্কারের বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট আইএমএফ। আসছে যে মুদ্রানীতিতে থাকবে শর্ত বাস্তবায়নের ছায়া। প্রতিষ্ঠানটির মূখপাত্র মেজবাউল হক বলেন, আইএমএফকে দেয়া শর্ত অনুযায়ী, আগামী জুন নাগাম দেশের নিট রিজার্ভ সাড়ে ২৪ বিলিয়নে উন্নীত করতে হবে- যাকে চ্যালেঞ্জ বলছে বাংলাদেশ ব্যাংক।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক বলছে, এবারের সফরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে কোন আলোচনা না হলেও এটি পেতে বেগ পেতে হবে না।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...