বুধবার, ২৭ মে ২০২৬

ট্রেনে করে ভারতের পেঁয়াজ আসছে রাতে: বাণিজ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান রোববার রাতেই ট্রেনে করে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রথম চালানে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যে আমদানির জন্য অনুমতি দিয়েছিলাম, সেখানে যারা এলসি খুলেছিল তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

দেশে উৎপাদিত পেঁয়াজ বাইরে থেকে ঢাকায় আসে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করা শুরু হলে আমার বিশ্বাস অন্তত ৩০ জেলায় পেঁয়াজের দাম কমে যাবে।

বাকি পেঁয়াজ করে আসবে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো এলসি করলে তারা (ভারত) দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।একবার বৃষ্টি হলে প্রায় ৮-১০ দিন...