মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রামুতে বন, বন্যপ্রাণীর অভয়াশ্রম ও পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

বন্যপ্রাণীর অভয়াশ্রম, ঘন প্রাকৃতিক বন,হাতির করিডোর উজাড় ও পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ চলছে কক্সবাজারের রামুতে।

রামু রাজারকূলের পাহাড়তলীতে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি বিক্রির হিড়িক পড়েছে। এরপর প্লট করে গৃহনির্মাণ, তারপর চড়াদামে হচ্ছে বিক্রি। একটি ভূমিদস্যু চক্রের এহেন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী।

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাহাড়তলি ২নং ওয়ার্ডে ঘটছে এ ঘটনা।

স্থানীয় আবদুল মান্নান ও তার ভাই আব্দুস ছালামের নেতৃত্বে পাহাড় খেকো সিন্ডিকেট বনাঞ্চল দখল করে মাটি ও প্লট বানিজ্য।

সন্ত্রাসী আবদুল মান্নান এলাকায় প্রভাবশালী মাস্তান হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, ভূমি দখল, বনবিভাগের জায়গা নিজের মনে করে এক জায়গা একই জমি একাধিক জনকে বিক্রি করে থাকে এমন অভিযোগ স্থানীয়দের।

মান্নানের ভাই আব্দুস ছালামের রয়েছে শক্তিশালী পাহাড়খেকো সিন্ডিকেট। তার মূল কাজই হচ্ছে, পাহাড় কাটা আর বিক্রি করা।

বন্য পশুর আবাসস্থল, হাতি চলাচলের করিডোর বন্ধ করে দিয়েছে এই বনখেকোরা। শুধু তাই নয়,তারা বনের বড় বড় গাছ কেটে অবৈধভাবে পাচার করছে রাতের আধারে। লোকালয়ে থাকা হাতি বন সাবাড় হওয়ায় এখন বাড়ি ঘরে হানা দিচ্ছে প্রতিনিয়ত। আতংকে থাকেন এলালাবাসী।

মান্নানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। পাহাড় কাটা, ডাকাতি, ধর্ষণ,নারী কেলেংকারীসহ বহু মামলার পলাতক আসামী।তার এ অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় এক ইউপি সদস্যও তার নির্যাতনের হাত থেকে রেহায় পায়নি। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে।

বনবিভাগের সদস্যদের সাথে সখ্যতা থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে পাহাড় নিধন, গাছ কাটা,মাটি বিক্রি, পাহাড়ীভূমি সমতল করে প্লট বানিয়ে করছে বিক্রি। তার জুলুম, নিযাতনের শিকার এলাকার নিরীহ লোক। এই সুযোগে এবার শুরু করছে দালানবাড়ি নির্মাণ কাজ।

এ ব্যাপারে রাজারকূল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।তাদের পাহাড় কাটা বন্ধ করতে একাধিকবার অভিযান ও চালানো হয়েছে কিন্তু তাদের ধরতে পারিনি।তবে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...