বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পথচারীদের জুস ও পানি দিল এনএনকে ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ ও গরমে এবং বাতাসের আর্দ্রতা থাকায় ঘামও হচ্ছে। এতে কষ্ট পাচ্ছেন শ্রমজীবি ও কর্মজীবি সাধারণ মানুষ। এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে জুস ও পানি বিতরণ করে আসছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। ইতিমধ্যেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচী চালানো হয়েছে। এবার রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পথচারীদের মধ্যে জুস ও পানি বিতরণ করা হচ্ছে।

বুধবার (১ মে) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী সিএনজি গ্যাস পাম্প এলাকায় বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ।

পরে ইছাখালি, রোয়াজারহাট, মরিয়মনগর, লিচুবাগান, গোডাউন, গোচরা, শান্তিরহাটসহ উপজেলার বিভিন্ন জনসমাগম এলাকায় জুস ও পানি বিতরণ করা হয়।

এদিন বেলা দুইটার দিকে দেখা যায় রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় পিকআপ ভ্যানে করে পথচারীর মধ্যে পানি ও জুস বিতরণ করা হচ্ছে। রিকশা ও অটোরিকশাচালকসহ পথচারীদের কাছে গিয়ে এক বোতল করে জুস ও পানি বিতরণ করতে দেখা যায়। তীব্র তাপদাহে শরবত ও পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

আমিনুর রহমান নামে এক পথচারী বলেন, শ্রমজীবি মানুষ গরমে অতিষ্ট হয়ে উঠেছেন। এই সময়টা একটু পানি দরকার হয়। এভাবে রাস্তায় জুস ও পানি বিতরণ করছেন, এটা খুবই ভালো উদ্যোগ।

গোচরা এলাকার গাড়ি চালক মো.ইউনুস বললেন, মানুষ মানুষের জন্য ভাবছে এটা বড় কথা। এই সময়টা পথের মানুষের জন্য পানিটা খুবই জরুরি। যারা এমন কাজ করছে তাদের আল্লাহ মঙ্গল করুন।

এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ জানান, চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়ার দুর্যোগ-দুর্বিপাকে সুখে দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এনএনকে ফাউন্ডেশন। এর অংশ হিসেবে তাপদাহে অতিষ্ট মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এনএনকে ফাউন্ডেশনের এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...