বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উপজেলা নির্বাচনে আনোয়ারায় ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

মোহাম্মদ রিয়াদ হোসেন :

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। 

মনোনয়নপত্র দাখিল এর শেষ দিনে বৃহস্পতিবার (২ মে ) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে তারা মনোনয়ন জমা দেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন , নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, ছাবের আহমেদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জমা দেন সুগ্রীব মজুমদার দোলন, মোহাম্মদ সালাউদ্দিন, ডা:সন্তোষ কুমার দেব, এম এ মান্নান মান্না, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, প্রদীপ দত্ত।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট চুমকী চৌধুরী , পারভিন আক্তার।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে

উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৫ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যান, ৩ মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়ন বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬—৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...