বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার, সিজলকে জরিমানা দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ এলাকার জালালাবাদ বিসিক শিল্প নগরীতে আজ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিএসটিআই। বেকারি আইটেম ও মিস্টির জন্য চট্টগ্রামের বিখ্যাত ব্রান্ড সিজলের ফ্যাক্টরিতে ঢুকে চমকে ওঠেন মোবাইল কোর্ট এর টিম।

বায়েজিদের এ ফ্যাক্টরিতে তৈরি সকল খাবারের প্যাকেটে লেখা আছে আগ্রাবাদের ঠিকানা।

এ ফ্যাক্টরিতে মিস্টি বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরির জন্য কোন প্রকার লাইসেন্স তাদের নেই। এছাড়া সন্দেশ ও অন্যান্য খাদ্যদ্রব্য মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

মিস্টিগুলো ছিল প্লাস্টিকের তেলের ড্রামে। সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছিল পামওয়েল ও ডালডা। ফ্রিজ থেকে দই এবং রসমালাই বের করে দেখা গেল বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো লাগানো হয়েছে প্যাকেটের গায়ে।

এসকল অভিযোগ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ এবং ময়লা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় সিজলের ফ্যাক্টরির ম্যানেজার জনাব মো: মিজানুর রহমানকে।

এরপর পাশেই অবস্থিত মধুবনের ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একই দল। সেখানে ফ্যক্টরির কাগজপত্র সব ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরির দায়ে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...