শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম

চট্টগ্রাম নিউজ ডটকম

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়। আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং তাদের বিভিন্ন ধরনের শীতবস্ত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়।

এরই প্রেক্ষিতে আজ সকাল ১১ টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

আজ চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের বিপরীতে অবস্থিত এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করেন তিনি।

সেখানে ফারাজ করিম চৌধুরীর আহবানে অর্ধশত স্বেচ্ছাসেবী কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাঠানোর জন্য প্যাকেটজাত করে প্রস্তুত করছেন।

এসব সামগ্রী বৃহস্পতিবার রাত ৮ টার মধ্যে ট্রাকে ভর্তি করে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

আগামীকাল শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার বারিধারা ডিপলোমেটিক জোন, ৫ নং রোডের ৮ নং বাড়ীতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এসব সামগ্রী হস্তান্তর করা হবে।

যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর। করোনার কঠিন সময়ে, বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় ও সিলেট-কুড়িগ্রামের ভয়াবহ বন্যাসহ দেশের মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী ইতোপূর্বে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...