বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মোদীকে সফরের আমন্ত্রণ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

গ্রীষ্মে আমেরিকা সফরের জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মোদী নীতিগতভাবে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখন দুই দেশের সরকারি কর্মকর্তারা মিলে সফরসূচি ঠিক করবেন।

ধারণা করা হচ্ছে জুন বা জুলাই মাসে মোদীর সফর হতে পারে। কারণ, সেসময় মোদীর কোনো আন্তর্জাতিক সফর নেই। আর একই সময়ে মার্কিন সেনেট ও হাউসেরও অধিবেশন চলবে।

মোদী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন। হোয়াইট হাউসে তার সম্মানে নৈশভোজও দিতে পারেন বাইডেন।

সেপ্টেম্বরে ভারতে জি২০-র একগুচ্ছ বৈঠক আছে। জি২০ শীর্ষ বৈঠকে বাইডেনও থাকবেন।

জি২০ বৈঠক ছাড়াও মোদীর বছরের শেষে বেশ কিছু আন্তর্জাতিক সফর আছে এবং দেশেও তিনি বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন।

ভারতের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চান। বিশেষ করে তিনি মনে করেন, বিশ্বের সামনে যে চ্যালেন্সগুলো এসেছে, তা মিলেমিশে ও আলোচনার ভিত্তিতে মোকাবিলা করতে হবে।

গত বছর মোদী টোকিওতে বলেছিলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। শান্তি ও স্থায়িত্বের জন্য এই সম্পর্ক বাড়িয়ে নিয়ে যেতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

আরও পড়ুন

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...