বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আমি যেটা চেয়েছি সেটা যৌক্তিক: নিপুণ

বিনোদন ডেস্ক

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিকে কেন্দ্র করে হিন্দি সিনেমা আমদানি নিয়ে সরব হয়ে উঠেছে সিনেমাপাড়া। এ নিয়ে পক্ষ-বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে হিন্দি সিনেমা আমদানির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভা হয়েছে।

সভাশেষে সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের শিল্পীরা ক্ষতির সম্মুখীন হবেন কি না, আমাদের হলগুলো চাঙ্গা হবে কি না- এসব নিয়েই আলোচনা হয়েছে।

বাংলাদেশের সব হল মালিক ও প্রদর্শক সমিতি হিন্দি সিনেমা আমদানি করতে চাচ্ছেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে কিছু শর্ত দিয়ে একটা লিখিত বক্তব্য উপস্থাপন করব, যা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।

তিনি আরও জানান, আজকের মিটিংয়ে অভিনেতা আলমগীর, অভিনেত্রী সুজাতা উপস্থিত ছিলেন। এছাড়াও অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী সুচন্দা ম্যাডামের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাদেরকে এই মিটিংয়ের বিষয়ে জানিয়েছি। তাদের পরামর্শ নিয়েছি। পাশাপাশি আমাদের শিল্পীদের মতামত নিয়েছি।

‘বলিউডের সিনেমা মুক্তিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতির জন্য দিতে হবে’ সম্প্রতি গণমাধ্যমে দেওয়া নিপুণের এই মন্তব্যে অনেকেই আপত্তি তুলেছেন।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি এত বড় প্ল্যাটফর্ম খুলে দিলে আমাদের তো কম্পিটিশন করে ঠিকে থাকতে হবে। এজন্য আমার কিছু টাকা-পয়সা লাগবে।

পাশাপাশি ঢাল তলোয়ার লাগবে। তাই আমার এই রকম চাওয়া ছিল। আমার মনে হয়েছে, আমি ঠিক আছি। হল মালিকরাও বলেছেন, আমি যেটা চেয়েছি সেটা যৌক্তিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...