মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বর্ণিল আয়োজনে বিলাইছড়িতে বর্ষবরণ উদযাপিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ( রাঙামাটি) প্রতিনিধি

আনন্দ শোভাযাত্রা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ বরণ ১৪৩২।

এই উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় বিলাইছড়ি বাজার হতে উপজেলা চত্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এর নেতৃত্বে সর্বস্থরের জনগণ, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে একটি বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বিলাইছড়ি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা সদর,শিল্পকলা শিশু পার্ক হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা ও সভায় বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণিল সাজে সাজিয়ে সকল ধর্ম,বর্ণ লোকের অংশগ্রহণ করে। পরে সংস্কৃতি মেলার স্থল ফিতা কেটে উদ্বোধন করেন এবং মেলার স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো, তানভীর হোসেন। এতে প্রকাশ করে একটি বৈষম্যহীন, সুখী- সমৃদ্ধি ও উন্নত বাংলাদেশ বিনির্মানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ।

শোভাযাত্রায় মেডিকেল অফিসার শারমিন খন্দকার, ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.ওমর ফারুক, থানা ভারপ্রাপ্ত ওসি মো. সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো; জাফর আহাম্মদ, বিলাইছড়ি উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা,প্রভাষক ইয়াসমিন সুলতানা, হারুনুর রসিদ,প্রকৌশলী আলতাফ হোসেন, শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, রুপ কুমার কার্বারী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন।

পরে গ্রামীণ ঐতিহ্যে তৈরী দৃষ্টি নন্দন মঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে । উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ও মিমি পাংখোয়ার সঞ্চালনায়, উপজেলা শিল্পকলা একাডেমি ও পাংখোয়া শিল্পী গোষ্ঠীর নাচে গানে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন এবং শেষে চিত্রাংকন প্রতিযগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...