শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাঙ্গালহালিয়াতে মাসসের সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা হাজার হাজার তরুণ তরুণী 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সাংগ্রাইমা ঞিঞি ঞাঞা রিকজাইগাইপামে/ওও ঞি কো রো ওও মি ম্রি রো/ লাগাই লাগাই/ চুইপ্যগাইমেলেহ্। অথাৎ নববর্ষে সবাই মিলে এক সমানে এক সাথে জল খেলিতে যায়, ও ও ভাইয়েরা ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়।

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের অন্যতম জনপ্রিয় গানটি গেয়ে যখন মারমা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ঠিক সেই সময়ে হাজার হাজার লোকের কলরবে মুখরিত হয়ে উঠে  বাঙ্গালহালিয়া স্কুল  মাঠ। এই যেন প্রাণের উৎসবে মিলিত হয়েছেন তাঁরা।

আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়, এই প্রতিপাদ্যে মারমা সংস্কৃতি সংস্থা ( মাসস) এর আয়োজনে  বুধবার (১৬ এপ্রিল)   রাঙামাটি জেলার   রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া স্কুল মাঠে মারমা সম্প্রদায়ের বৃহত্তম সামাজিক উৎসব সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়।

এদিন  সকাল সাড়ে  দশটায় মং বাজিয়ে শুভ উদ্বোধনের  মধ্য দিয়ে শুরু হয় এই সাংগ্রাই  জল কেলি উৎসব।

জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি।

সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে  এসময় কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমা। পরে প্রধান অতিথি ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলির উদ্বোধন করেন।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া স্কুল মাঠে এই আয়োজনে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেন। এসময় মাঠের আশেপাশ এবং বাঙ্গালহালিয়া বাজারে গ্রামীণ মেলা বসে।

জলকেলির পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে মারমা শিল্পীদের পরিবেশনায়  মনোমুগ্ধকর গান এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়।এছাড়া  সন্ধ্যায় মারমা সম্প্রদায়ের যাত্রাপালার আয়োজন করা হয়।।

রাঙ্গামাটির রাজস্থলীতে জলকেলি উৎসবে মেতে উঠেন মারমা সম্প্রদায়ের লোকজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...