সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে শপথ হোক, পুরাতন সিলেবাস শেষ করা: চবি উপাচার্য

মোঃ সালাউদ্দিন সাকিব, চবি প্রতিনিধি

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, পহেলা বৈশাখে শিক্ষা প্রতিষ্ঠানে শপথ হোক, পুরাতন সিলেবাস দ্রুত শেষ করে নতুন সিলেবাস শুরু করা। আগামীতে বর্ষবরণ অনুষ্ঠানে একাডেমিক ফ্লেভার যুক্ত করার চেষ্টা করা হবে।

সোমবার (১৪ এপ্রিল ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক গৌরবের প্রতীক। দিনটি আমাদের জাতিগত পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ ও নবজাগরণের প্রেরণার উৎস। তিনি বৈশাখের প্রথম প্রহরে ‘এসো হে বৈশাখ’ গানে পুরাতন বছরের ক্লান্তি ও দুঃখ ভুলে নতুন আশার আলোয় এগিয়ে চলার শপথ গ্রহণের আহ্বান জানান।

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, আমাদের দেশে কি গীতিকারের এতই দুর্ভিক্ষ? ‘এসো হে বৈশাখ’ এ গানের পাশাপাশি আর কোনো গান কি গীতিকাররা রচনা করতে পারেন না?

তিনি বাংলা সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চা করার আহ্বান জানান। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, স্থানীয় গ্রামবাসীসহ সকলকে মিলেমিশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বৈষম্যহীন একাডেমিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

“পহেলা বৈশাখে হোক অঙ্গীকার—আমাদের সংস্কৃতি, আমাদের অধিকার” – এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশাখী শোভাযাত্রা, আলোচনা পর্ব, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত ব্যান্ড দল ‘সরলা’র পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলা, বউচি খেলা ও কাবাডি খেলা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...