সোমবার, ৩ আগস্ট ২০২৬

দুই অদম্য মেধাবীর ইচ্ছে ছিল উচ্চশিক্ষা অর্জন, পূরণ করল এরিস্টো ডাইন কর্তৃপক্ষ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনিরুজ্জামান শিহাব ও বান্দরবানের লামা উপজেলার নূর মোহাম্মদ সুমন। দু-জনই সদ্যবিদায়ী বছরে সবেমাত্র পাস করেন এসএসসি। ভাল ফলাফল করায় দু-জনরেই অদম্য ইচ্ছে ছিল আরো পড়ালেখা করার।

কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়ালেখা করার মতো অবস্থা দুই পরিবারেরই নেই। এই অবস্থায় তাদের ওপরই নির্ভর করে পরিবারের ভরণ-পোষণ চালিয়ে নেওয়ার বিষয়টি।

তাই এসএসসিতে পাঠ নেওয়ার পাশাপাশি চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সের অভিজাত রেস্টুরেন্ট এরিস্টো ডাইনে জুনিয়র ওয়েটার হিসেবে চাকরি নেন তারা। তবে চাকরিরত অবস্থাতেও এই দুই অদম্য মেধাবীর ভবিষ্যত পড়ালেখায় যাতে কোন বিচ্যুতি না ঘটে সেই ব্যবস্থাই করেছেন এরিস্টো ডাইন কর্তৃপক্ষ।

এরিস্টো ডাইন রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মহানুভবতায় সেই অদম্য দুই মেধাবী মনিরুজ্জামান শিহাব ও নূর মোহাম্মদ সুমন কলেজে এইচএসসিতে ভর্তি হতে পেরেছেন। তন্মধ্যে মনিরুজ্জামান শিহাব চকরিয়া সিটি কলেজে মানবিক বিভাগে এবং নূর মোহাম্মদ সুমনকে চকরিয়া সরকারি কলেজের একই বিভাগে ভর্তি করানোর যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়।

এরই অংশ হিসেবে দুই শিক্ষার্থীর হাতে ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচের টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- এরিস্টো ডাইনের পরিচালক নূর উদ্দিন খান, আমিরুল ফয়েজ, আবদুল আজিজ আজাদ ও সরওয়ার ইমরান নিল।

এরিস্টো ডাইন কর্তৃপক্ষের এই মহানুভবতায় বেশ খুশি জুনিয়র ওয়েটার মনিরুজ্জামান শিহাব ও নূর মোহাম্মদ সুমন। তারা বলেন, ‘আমরা জীবনেও কল্পনা করিনি এমন সহযোগিতা পাবো। এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা উচ্চ শিক্ষালাভের সুযোগের পাশাপাশি চাকরি করে সংসারের ভরণ-পোষণ চালিয়ে নিতে পারবো। এজন্য এরিস্টো ডাউনের উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসাথে এই সহযোগিতার বিষয়টি সারাজীবন আমাদের হৃদয়ে গেঁথে থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...