বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

শীতকাল মানে সবজির মৌসুম। এসময় নানা তরতাজা সবজিতে ভরা থাকে বাজার। বাঁধাকপির সেসবের মধ্যে অন্যতম। বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় নানা রকম মুখরোচক খাবার। তেমনি একটি সুস্বাদু খাবার হলো বাঁধাকপি দিয়ে গরুর মাংস।

এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বাঁধাকপি দিয়ে গরুর মাংস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

মাংস- ১ কেজি, বাঁধাকপি সেদ্ধ- ২-৩ কাপ, টক দই- ২-৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ, এলাচি- ২-৩ টি, দারুচিনি- ২ টুকরা, তেজপাতা- ২-৩টি, হলুদ গুঁড়া- ১-২ চা চামচ, মরিচ গুঁড়া- ১-২ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা-চামচ, কাঁচা মরিচ- ৪-৫টি, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার মাংসের সাথে সব মসলা একসাথে মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন।

এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...