শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে মাদকসেবীদের হামলায় আহত-২ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাইয়ে পুলিশ কর্তৃক মাদকের আস্তানা ভেঙে দেওয়ার জেরে  মাদক সেবীদের হামলায় ২ জন গুরুতর আহত হবার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকাল আড়াইটায় এলাকার মাদকসেবী স্ মিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাকির হোসেন স্ মিলের কেয়ারটেকার মো.ফারুক খান(৫০) ও মিলের শ্রমিক শফিউল (৪৯)।

আহতরা জানান,  স্ মিল এলাকার বসবাসরত প্রবাসী জাহিদের ছেলে মামুন(২০) ও প্রবাসী ফিরোজের ছেলে পারভেজ(১৯) দলবল নিয়ে অর্তকিত হামলা চালিয়ে আমাদেরকে আহত করে।

মিলের কেয়ারটেকার ফারুক জানান,গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে পুলিশ স্ মিল এলাকায় তার বাগানের পাশে একটি মাদক আস্থানা ভেঙ্গে দেয়। হামলাকারীরা ধারনা করছে আমি পুলিশ দিয়ে ঐ আস্থানা ভেঙ্গে দিয়েছি। পুলিশ আস্থানা ভাঙ্গার পর আমার বাগানটিও ওরা ভেঙ্গে দেয়। যার ফলে এরা দলবল নিয়ে মিলের ভিতর এসে আমাকে হামলা করে।

তিনি আরোও জানান, আমি এই বিষয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...