রবিবার, ২৬ জুলাই ২০২৬

সন্তানের স্বীকৃতি চাওয়ায় পিটিয়ে স্ত্রীর হাত ভেঙ্গে দিলেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি

সন্তানের স্বীকৃতি চাওয়ায় কক্সবাজারের পেকুয়ায় জান্নাত আরা নামের এক গৃহবধূর হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর ছেলে সেকান্দর আলী বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করলেও পুলিশ মামলা নিচ্ছেনা বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

শনিবার (২৬ নভেম্বর)  বিকেল ৪টার দিকে উপজেলার গোঁয়াখালী এলাকায় নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জান্নাত আরা। তিনি জানান, ১৯৯৯ সালে একই এলাকার মৃত জাফর আলমের ছেলে তারেকুল ইসলামের সাথে বিয়ে হয় তাঁর। পরের বছরেই তাঁদের সংসারে সেকান্দর আলী নামের এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকে সন্তানকে স্বীকৃতি দিতে অপারগতা জানিয়ে আসছে তারেক। তখন থেকে আলাদা জীবন শুরু করেন তাঁরা।

লিখিত বক্তব্যে জান্নাত আরা আরও বলেন, চলতি বছরে ভোটার হালনাগাদের সময় ছেলে সেকান্দর আলীর জাতীয় পরিচয়পত্র তৈরির আবেদন করা হয়। এতে বাধা দেন তারেকুল ইসলাম। এর জের ধরে নিয়মিত আমাকে ও আমার ছেলেকে প্রাণে হত্যার হুমকি দেয় সে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর দুপুরে তারেকের নেতৃত্বে ৩-৪জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। সেসময় আমার স্বামী তারেক লোহার রড দিয়ে আমার ডান হাতে আঘাত করে। এতে আমার হাতের হাড় ভেঙ্গে যায়।

এদিকে ১৭ নভেম্বর এ ঘটনায় জান্নাত আরার ছেলে সেকান্দর আলী বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করলেও মামলা রুজু করেনি পুলিশ। বাদী সেকান্দর আলী বলেন, আমার পিতৃপরিচয়কে কেন্দ্র করে পিটিয়ে মায়ের হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হলেও অদৃশ্য কারণে মামলা নিচ্ছেনা পুলিশ।

এব্যাপারে জানতে অভিযুক্ত তারেকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার সাংবাদিকদের জানান, ছেলের পিতৃপরিচয় নিয়ে এক মহিলাকে হামলার খবর শুনেছি। ঘটনাটি আমরা এখনো তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...