বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আপনাদের হতাশ করব না, বিশ্বাস রাখুন : মেসি

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এমন কিছু যে আর্জেন্টিনা দূরতম দুঃস্বপ্নেও কল্পনা করেনি, তা আর বলে না দিলেও চলে। এই হারের পর টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয়ে গেছে আর্জেন্টিনার।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ এর বাইরের দলের কাছে হার দলের, তাদের সমর্থকদের বিশ্বাস নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে লিওনেল মেসি বিশ্বাসটা হারাচ্ছেন না। ম্যাচের পর তিনি ভক্তদের উদ্দেশ্যেও দিলেন বিশ্বাস রাখার বার্তা, জানালেন আর্জেন্টিনা তাদের হতাশ করবে না মোটেও।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানালেন, এই হারটা বড় একটা ধাক্কা, সেটা সবার জন্যই। পিএসজি তারকার কথা, ‘মানুষজন আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। সবার জন্যই এটা বড় একটা ধাক্কা। তাদের কেউই আমাদের এভাবে শুরু হোক, এমনটা কল্পনাও করেননি।’

তবে মেসি এরপরই ভক্তদের হতোদ্যম না হওয়ার আহ্বান জানালেন। বললেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’

এমন হারের পর মেসি দলে আরও বেশি ঐক্য চাইলেন। তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমাদের এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দলটা শক্তিশালী, এটা দেখিয়েছেও। এটা এমন একটা পরিস্থিতি যাতে আমরা অনেক দিন ধরে পড়িনি। এখন আমাদেরকে দলের আসল শক্তিমত্তাটা দেখাতে হবে।’

সৌদির কাছে হারলেও আর্জেন্টিনার আশা একেবারে শেষ হয়ে যায়নি, বরং নিজেদের ভাগ্যটা নিজেদের হাতেই আছে এখনো। সে বিষয়টাই মনে করিয়ে দিলেন মেসি। তিনি বলেন, ‘আমরা দুটো ম্যাচের দিকে তাকাচ্ছি এখন। বিষয়টা আমাদের ওপর নির্ভর করছে এখনো। আমরা জানি আমরা সেটা করব।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...