বুধবার, ৫ আগস্ট ২০২৬

যে একদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও সৌদি আরব

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির শেষ বিশ্বকাপে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল চারটায় সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

সৌদি আরবের বিপক্ষে এর আগে চারবার মুখোমুখি হয়ে দুই বার জিতলেও বাকি দুইবার ম্যাচ ড্র হয়েছে। তার মধ্যে একটি ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অবশ্য সে ম্যাচে তিনি গোলের দেখা পাননি।

প্রথম দু’বার দেখা হয় ১৯৮৮ সালে বিকেন্টিনিয়াল কাপে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে সৌদি আরব। কিন্তু পরের ম্যাচেই তারা ২-০ গোলে হেরে যায়। এরপর ১৯৯২ সালে কনফেডারেশন্স কাপে আবারও আর্জেন্টিনা জয় লাভ করে ৩-১ গোলে। সব শেষ ২০১২ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে তারা শেষ মুখোমুখি হয়েছিলো। যেখানে তারা মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনার সাথে গোল শূন্য ম্যাচে ড্র করে।

এদিকে সমর্থকদের বিশ্বাস এবার কাপ জিতবে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টাইন কোচ স্কোলনি সংবাদ সম্মেলনে বলছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জিততেই হবে, তিনি তা মনে করেন না। তবে কথাটা যে তিনি তার খেলোয়াড়দের মাথা থেকে চাপ কমানোর জন্য বলেছে, সেটা ধারণা করে নেওয়া মোটেও বোকামি হবে না।

এদিকে সালমান আর ফরাজদের কোচ হার্ভে রেনার্ড বলেছেন, আমরা একটি সম্মানজনক ম্যাচ উপহার দিবো সৌদি আরবকে। তিনি আরও, বলেন আমরা দোহায় এই সিটি উপভোগ করতে আসিনি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সৌদি আরবের একাদশ: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...