বুধবার, ৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে কাতার-ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক

সকল জল্পনা কল্পনা দূরে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। ইউরোপ জুড়ে যেভাবে বয়কটের আন্দোলন জোরালো হয়ে উঠেছিল, তাতে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল বিশ্বকাপ আয়োজন নিয়ে। তবে এবার আর শঙ্কা নয়, সম্ভাবনার বাতাস দিচ্ছে দোল।

আজ রাত ১০টায় মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের বল—‘আল রিহলা’। যার অর্থ—যাত্রাপথ বা ভ্রমণ। সেই ভ্রমণের অংশ হিসেবে ২২তম আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। কোটি কোটি ফুটবল ভক্তের অধিকাংশ এ দু’দলের সমর্থক না হলেও চোখ থাকবে ম্যাচটির দিকে। কারণ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বলে কথা।

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‍্যাঙ্কিং অনুযায়ী ইকুয়েডরের অবস্থান ৪৪ এবং ছয় ধাপ পিছিয়ে কাতারের অবস্থান ৫০। র‍্যাঙ্কিং বাদেও স্বাগতিকদের থেকে এগিয়ে রয়েছে ইকুয়েডর। এর আগে কাতার কোনো বিশ্বকাপ না খেললেও ইকুয়েডর খেলেছে ২০০২, ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ। এ হিসেবে বিশ্বকাপের ইতিহাসে আজই প্রথমবার মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর।

বিশ্বকাপের বাইরে দু’দল মুখোমুখি হয়েছে তিন বার। যেখানে একবার করে জিতেছে উভয় দল এবং একটি হয়েছে ড্র। ২০১৮ সালে ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছিল কাতার। আর ইকুয়েডর জয় পেয়েছিল ১৯৯৬ সালে। যে ম্যাচটি ড্র হয়েছিল সেটিও ওই বছরেই।

আজ রাত ৮টায় শুরু হবে এবারের আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে রাত ১০টায় মাঠে নামবে কাতার-ইকুয়েডর। খেলা এবং অনুষ্ঠান সম্পন্ন হবে খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...