মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চিনি কম খেলে পাবেন যে উপকার

লাইফস্টাইল

বাসা বাড়িতে মিষ্টি জাতীয় নানা মুখরোচর খাবার তৈরিতে আমরা সাধারণত সাদা চিনি ব্যবহার করে থাকি। চা-কফির সঙ্গে তো এই চিনি না হলে চলেই না। কিন্তু চিনিযুক্ত খাবার বেশি খেলে শরীরে তার নেতিবাচক প্রভাব পড়ে। চিনিতে অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট থাকে। এটি ওজন বাড়ানোর জন্যও দায়ী। তবে ফল এবং সবজিতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য উপকারী। সমস্যা শুরু হয় তখনই, যখন আপনি প্রয়োজনের চেয়ে বেশি চিনি খেতে শুরু করেন।

চিনি খাওয়া কমিয়ে দিলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব। ভারতীয় সেলিব্রেটি পুষ্টিবিদ লভনীত বাত্রা তার ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন চিনি কম খাওয়ার ৬ উপকারিতা সম্পর্কে-

রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো রাখে

অতিরিক্ত চিনি খেলে তা শরীরে প্রদাহ বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে সারা বছর সর্দি-কাশি এবং ফ্লু বেশি হওয়ার ভয় থাকে। তাই চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। এতে রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি হবে।

ত্বক ভালো রাখে

প্রক্রিয়াজাত কার্বোহাড্রেট ও চিনি বেশি খেলে তা শরীরে খুব দ্রুত বয়সের ছাপ ফেলে। ফলে আপনাকে বয়সের আগেই দেখতে বয়স্ক লাগে। তাই চিনি খাওয়া কমিয়ে দিতে হবে। এতে ত্বক ভালো রাখা সহজ হবে এবং সহজে শরীরে বয়সের ছাপ পড়বে না।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

চিনি কম খেলে তা আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। চিনি কম খাওয়ার ফলে মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোবায়োম মানে হলো উপকারী ব্যাকটেরিয়া কম থাকা ও ক্ষতিকর ব্যাকটেরিয়া বেশি থাকা। চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে মাইক্রোবায়োম ক্ষতিগ্রস্ত হয়, ফলে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়।

শক্তি বৃদ্ধি করে

অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে তা আমাদের শক্তির মাত্রায় নেতিবাচক প্রভাব পেলে। কারণ বেশি চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই চিনি কম বা পরিমিত খেলে শরীরে শক্তির মাত্রা ঠিক থাকে।

শরীরে প্রদাহ কমায়

অতিরিক্ত চিনি খেলে তা শরীরে প্রদাহ বাড়িয়ে দেয়। এই প্রদাহের কারণে শরীরে আরও অনেক রোগ বাসা বাঁধতে পারে। তাই চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লিভার ভালো রাখে

আমাদের লিভার চিনিকে অ্যালকোহলের মতো একইভাবে বিপাক করে এবং ডায়েটরি কার্বোহাইড্রেটকে চর্বিতে রূপান্তর করে। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা দিতে পারে। লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গেলে এই সমস্যা দেখা দেয়। তাই চিনি খাওয়ার পরিমাণ কমালে লিভার ভালো রাখা সহজ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...