বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে  সরকার:নিখিল কুমার চাকমা 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

সমতলের মতো উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করতে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ শক্তি বাড়াতে সরকার সৌর বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করেছেন। পার্বত্য এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

আজ ২রা নভেম্বর বুধবার সকালে  উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম এলাকায় বিনামূল্যে ৭০১টি পাহাড়ি, বাঙ্গালি পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম আলমগীরের সভাপতিত্বে সোলার প্যানেল বিতরণ উপলক্ষে আয়োজিত সভার প্রধান অথিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি , রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল প্রমুখ।

বক্তারা বলেন,  সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মুজিব বর্ষে গৃহহীনদের জন্য ঘর প্রদান ও দুর্গম এলাকায় ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছানোর প্রকল্প পিছিয়ে পড়া পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্পের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ জানান রামগড় উপজেলায় এটি দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এ পর্যায়ে মোট ৭০১ জন সুবিধাভোগীর প্রত্যেককে একটি করে ১০০ ওয়াডের বিনামূল্যে সোলার প্যানেল ও কেড়িং চার্জ বাবদ ৬৫০টাকা প্রদান করা হয়েছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি মেম্বার, গণমাধ্যম কর্মী ও এই প্রকল্পের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...