বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রেমিককে বিয়ে করছেন পবনের নায়িকা নিকেশা

বিনোদন ডেস্ক

প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী নিকেশা প্যাটেল। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ‘পুলি’খ্যাত এই নায়িকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এক বিদেশি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিকেশা প্যাটেল।

সম্প্রতি প্রেমিকের ছবি প্রকাশ করলেও তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। তবে ইনস্টাগ্রামে এক চিট-চ্যাটে নিকেশা জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই নায়িকা।

সোমবার ছিল দিওয়ালি। বিশেষ দিনটি প্রেমিকের সঙ্গে কাটিয়েছেন নিকেশা। তার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সেই উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা নিকেশা প্যাটেলের। সেখানকার বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। অভিনয়ের উপরে ডিপ্লোমা ডিগ্রিও নেন নিকেশা। পরবর্তীতে বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য ভারতে আসেন তিনি।

অভিনেতা-নির্মাতা দেব আনন্দ নিকেশার বাবার বন্ধু। তিনি তার ‘বিউটি কুইন’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হননি নিকেশা। পরে তেলেগু ভাষার ‘পুলি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে পবন কল্যাণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

তামিল, কন্নড়, মালায়ালাম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন নিকেশা প্যাটেল। তবে কয়েক বছর ধরে অভিনয় নিয়মিত নন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মার্কেট রাজা এমবিবিএস’। ২০১৯ সালে মুক্তি পায় এটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...