রবিবার, ২৩ আগস্ট ২০২৬

শেখ রাসেল বইমেলা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন: ড. অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় দেশে প্রথমবারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

তিনি বলেন, শেখ রাসেল বিশ্ব শিশুর প্রতীক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে শেখ রাসেল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে লঙ্ঘিত হয়েছে বিশ্বমানবতা।

ঘাতকরা কেবল বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি একে একে হত্যা করেছে পরিবারের সদস্যদের। তাদের নির্মমতা থেকে রক্ষা পায়নি ছোট্ট রাসেলও।

তিনি আরও বলেন, চট্টগ্রামে শেখ রাসেল বইমেলা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন। শিশুসাহিত্যকরা ছড়া-কবিতা, গল্প-উপন্যাসে শেখ রাসেলকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। শেখ রাসেলের আদর্শ আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আমীরুল ইসলাম, চট্টগ্রাম মানবাধিকার কমিশনের সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, নগর পরিকল্পনাবিদ লেখক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।

আমীরুল ইসলাম বলেন, শিশুদের বইমুখী করে তোলা অভিভাবকদের দায়িত্ব। তাদের কেবল পাঠ্যবইতে সীমাবদ্ধ রাখলে চলবে না সাহিত্য জগতেও বিচরণের সুযোগ করে দিতে হবে। বইয়ের কোনো বিকল্প নেই। পৃথিবী থেকে অনেক কিছু হারিয়ে গেছে, হারিয়ে যাবে। কিন্তু বই কখনোই হারিয়ে যাবে না।

সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, যারা শিশুসাহিত্য চর্চা করেন তারা দেশ কাল এবং শিশুমনন ধারণ করেন। তাদের লেখালেখিতে শিশুরা সঠিক পথের দিকনির্দেশনা পায়।

পুলক কান্তি বড়ুয়া বলেন, শিশুদের মেধার বিকাশে শিশুসাহিত্যের ভূমিকা অপরিসীম। কিন্তু পরিতাপের বিষয়, এখন শিশুদের সমৃদ্ধ অতীত নেই, সোনালি শৈশব নেই। তারা বড় হচ্ছে রোবটের মতো। তাদের এই সংকট থেকে উত্তরণে অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করা জরুরি।

ড. আনোয়ারা আলম বলেন, শেখ রাসেল শুভবোধ সম্পন্ন শিশুদের প্রতীক। শেখ রাসেলের আদর্শ, শুভবোধ এবং মানবিক গুণের আলোকে আমাদের শিশুদের গড়ে তুলতে হবে।

এরপরে অনুষ্ঠিত হয় ‘পথ খুঁজছে শিশুসাহিত্য’ বিষয়ক সেমিনার। কবি ওমর কায়সারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আনজীর লিটন।

আলোচক ছিলেন কবি আবু মুসা চৌধুরী, ছড়াশিল্পী রোমেন রায়হান, ছড়াকার সিতাংশু কর, শিশুসাহিত্যিক আজিজ রাহমান, শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল।

সেমিনার শেষে শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে ছড়া-কবিতা পাঠে অংশ নেন অপু চৌধুরী, অপু বড়ুয়া, অভি ওসমান, অরূপ পালিত, আকাশ আহমেদ, আজিজা রূপা, আ ফ ম মোদাচ্ছের আলী, আবদুল্লাহ ফারুক রবি, আবিদ শাহরিয়ার খান, আনজানা ডালিয়া, আনোয়ারুল হক নূরী, আমান উদ্দীন আবদুল্লাহ, আরিফ নজরুল, আলম মাহবুব, আলী আকবর বাবুল, আল-হাসনাত মাসুম শিহাব, আরাফাত হোসেন কাউসার, আসিফ ইকবাল, আহসানুল হক, ইকরামুল হক ইলি, ইমরান পরশ, ইসমত আরা নীলিমা, ইসমাইল জসীম, ওবায়দুল সমীর, এমিলি মজুমদার, এয়াকুব সৈয়দ। সঞ্চালক ছিলেন অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী।

বইমেলায় ১২টি প্রকাশনা প্রতিষ্ঠান- কথাপ্রকাশ, চন্দ্রাবতী একাডেমি, আদিগন্ত, বাঙালি, শৈলী প্রকাশন, শব্দশিল্প প্রকাশন, প্রজ্ঞালোক, অক্ষরবৃত্ত প্রকাশন, রাদিয়া প্রকাশন, শালিক, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি অংশ নিয়েছে। মেলায় ৩০ শতাংশ কমিশনে বই বিক্রি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...