শনিবার, ২২ আগস্ট ২০২৬

ক্রিমিয়া সেতুতে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ হামলকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া এই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন তিনি।

আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রোববার ইনভেস্টিগেটিভ কমিটি অব রাশিয়া’র প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানেই ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে এসব কথা বলেন তিনি।

কর্মকর্তারা বলছেন, ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রাশিয়ান কর্মকর্তারা বলছেন, মূলত একটি লরি বিস্ফোরণের মাধ্যমে হামলার এই ঘটনা ঘটে এবং নিহতরা কাছাকাছি একটি গাড়িতে ছিলেন।

রোববার প্রেসিডেন্ট পুতিন বলেন, কোনো সন্দেহ নেই, রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এই কাজের পরিকল্পনাকারী, মূল চরিত্র এবং সুবিধাভোগী হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা।

অন্যদিকে আলেকজান্ডার বাস্ট্রিকিন বলেছেন, রাশিয়ার কিছু নাগরিক এবং কয়েকটি বিদেশি রাষ্ট্র এই হামলার প্রস্তুতিতে সহায়তা করেছে। তার মতে, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, তারা (হামলাকারীরা) যে ট্রাকটি উড়িয়ে দিয়েছে তা বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, উত্তর ওসেটিয়া এবং ক্রাসনোদার ভূখণ্ড দিয়ে ভ্রমণ করে (রাশিয়ায় প্রবেশ করেছিল)।

হামলার পর গুরুত্বপূর্ণ এই সেতুর একটি অংশ ভেঙে যায় এবং তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেনীয় বাহিনী যে এই হামলার পেছনে ছিল তেমন কোনো ইঙ্গিত ইউক্রেনের কর্মকর্তারা দেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক পুতিনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এখানে শুধুমাত্র একটি সন্ত্রাসী রাষ্ট্র আছে’ এবং ‘পুরো বিশ্ব জানে সেটি কে’।

তিনি বলেন, ‘পুতিন কি ইউক্রেনকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছেন? এটা রাশিয়ার জন্যও খুবই নিষ্ঠুর বলে মনে হচ্ছে।’

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর রাশিয়ান কর্তৃপক্ষ সেতুর রাস্তার অংশটি আংশিকভাবে আবার খুলে দেয়। তবে তা শুধুমাত্র হালকা যান চলাচলের জন্য। পরে সেতুর রেলওয়ে অংশ – যেখানে তেল ট্যাঙ্কারে আগুন লেগেছিল – সেটিও আবার খুলে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...