শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

চট্টগ্রাম নিউজ ডটকম

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে বাংলাদেশে ৩ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন।

সোমবার (১০ অক্টোবর) সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়।

এ বছর ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ সারাবিশ্বে দিনটি পালন করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যাংজাইটি, বাইপোলার মুড ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, সাইকোসিস ডিজঅর্ডার, সাবস্টেন্স অ্যাবিউজ, হেলথ অ্যাংজাইটি, আর্থিক নিরাপত্তা, নিরাপত্তাহীনতা এসবে প্রতিনিয়ত ভুগছে মানুষ। যেকোনো বয়সের মানুষই মানসিক রোগে আক্রান্ত হতে পারেন।

মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মনের যত্ন না নেওয়া ও চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায়, সমস্যা আরও বাড়ছে। এর জন্য প্রয়োজন মানসিক স্বাস্থ্যের যত্ন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুস্থ-সুন্দর জীবনের নিশ্চয়তা।

হতাশা, বিষণ্নতা, অপ্রাপ্তি, একাকিত্ব-মানুষের মনোজগতে এসবের রয়েছে প্রচণ্ড প্রভাব। শুধু গুরুতর মানসিক রোগী নয়, নিজের মানসিক স্বাস্থ্যের যত্নের নেয় না বেশিরভাগ মানুষ।

বিশেষজ্ঞরা আরও বলছেন, কোভিড-নাইনটিনের এর সময়ে ও এর পরবর্তীতে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আত্মহত্যা করা ৫০ ভাগেরই মানসিক সমস্যায় ভোগেন।

বিশেষজ্ঞরা মনে করেন, মানসিক রোগের কারণ ও চিকিৎসা বিষয়ক কুসংস্কার দূর করা ও দুশ্চিন্তামূক্ত প্রাণোচ্ছ্বল জীবনযাপনেই এ অবস্থা থেকে উত্তরণ ঘটাবে।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের জরিপ অনুযায়ী, বয়স্কদের মানসিক সমস্যায় আক্রান্তের হার ১৬ দশমিক ৮ ভাগ। তরুণদের ১৩ ভাগ।

দেশে ৩ কোটি মানুষ কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় আছেন। আর সাড়ে ১৬ কোটি জনগোষ্ঠীর জন্য এ সেক্টরে চিকিৎসক আছেন মাত্র এক হাজার!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...