রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আলিয়ার সাহসী সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। বয়স মাত্র ২৪ বছর। ইতিমধ্যে মডেলিংয়ে জনপ্রিয়তার পাশাপাশি বলিউডেও নাম লিখিয়েছেন আলিয়া। আর এবার নিজের ক্যারিয়ার নিজেই গোছাতে চাইছেন তিনি।

মা পূজা বেদীর সঙ্গে আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। মুম্বাইয়ের সেভেন বাংলোস এলাকায় নিজের জন্য আলাদা ফ্ল্যাট নিয়েছেন তিনি। সেখানেই স্বাধীনভাবে জীবন শুরু করতে চান আলিয়া।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাড়িতে মায়ের থাকতেন আলিয়া। তবে সেসব ছেড়ে হঠাৎ তার একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককে। বিশেষ করে, মা পূজার সঙ্গে তার সম্পর্ক এতো নিবিড় যে, তাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না আলিয়া।

এদিকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পূজা বেদী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার মেয়ে আলিয়ার নতুন ঠিকানা হতে চলেছে তার বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে। মায়ের ছত্রছায়ায় পরিচিত হতে না চেয়ে অল্প বয়সেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে চাইছেন আলিয়া। মা হিসেবে এতে তিনি গর্বিত।

২০২০ সালে ‘জওয়ানি জানেমান’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নেন প্রথম সিনেমায়। সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। নতুন কাজে হাত দেওয়ার আগেই নতুন পদক্ষেপ অভিনেত্রীর।

আলিয়ার দাদী বলিউডের বিখ্যাত নৃত্যশিল্পী প্রতিমা বেদী, যিনি মুম্বাইয়ের সমুদ্র সৈকতে নগ্ন হয়ে হেঁটেছিলেন। নারীবাদী আন্দোলনে এমন পদক্ষেপ নেওয়ার সাহস প্রতিমা বেদীর আগে কোনো ভারতীয় নারী দেখাননি। মা বিখ্যাত মডেল ও অভিনেত্রী পূজা বেদীও টেলিভিশনে প্রথম কনডমের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিনোদন দুনিয়ায়।

দাদা বলিউডের তো বটেই, হলিউডেরও পরিচিত মুখ কবীর বেদী। এহেন বিতর্কিত ও সাহসী তারকা পরিবারের মেয়ে হিসেবে আলিয়া ফার্নিচারওয়ালাও যে সাহসী পদক্ষেপ নেবেন, সেটাই স্বাভাবিক বলে করছেন বলিউড সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...