শনিবার, ২২ আগস্ট ২০২৬

গুজব ছড়াবেন না: তিশা

বিনোদন ডেস্ক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটক-টেলিফিল্মের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

গতকাল থেকে গুঞ্জন উড়ছে, বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তা-ও ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। এ গুঞ্জনের ডালপালা যখন মেলছে, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

এই গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেছেন তানজিন তিশা। তার ভাষায়—‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’

তিশা ভক্তদের অনেক দিনের চাওয়া চলচ্চিত্রে অভিনয় করুক তাদের প্রিয় শিল্পী। কিন্তু চলচ্চিত্রে কেন অভিনয় করছেন না তিশা? কিছুদিন আগে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সেই কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী।

এ বিষয়ে তিশা বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই, যদি গল্প ভালো লাগে তবে করব। ফিল্মটা আগে যেভাবে বিবেচনা করতাম এখন সেভাবে করি না। যদি গল্প শুনে মনে হয় এটি আমার প্রজেক্ট তাহলে আমি কাজ করব। তা ছাড়া এই মুহূর্তে ফিল্মে নিজেকে রাখতে চাই না। গল্প, মেকার, কো-আর্টিস্ট, পুরো টিম মিলিয়ে যদি অসাধারণ একটা প্রজেক্ট হয় তাহলে ফিল্মে অভিনয় করব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...