সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের ভিন্নধর্মী একটি খাবারের নাম মধুভাত। মধুভাত একধরনের শীতকালীন মিষ্টান্ন খাবার। খুব সহজেই তৈরি করা যায় এই মজাদার মধুভাত।

চলুন জেনে নেওয়া যাক ঐতিহ্যবাহী এই মধুভাতের রেসিপি

উপকরণ

বিন্নি চাল এক কেজি

জালা চালের গুঁড়া দেড় কাপ

তরল দুধ দুই কাপ

লবণ পরিমাণমতো

নারকেল কোড়ানো এক কাপ

চিনি চার টেবিল চামচ

প্রণালি

প্রথমেই ভাত রান্না করুন। বিনি চাল ভালো করে ধুয়ে, হাতের আঙুলের তিন দাগ মেপে হাঁড়িতে পানি দিন। এবার লবণ ও কোড়ানো নারকেল দিয়ে চুলায় জ্বাল দিন। বলক আসলে ভাত নেড়ে দিন। চুলার জ্বাল মিডিয়াম রেখে দিন। ভাত হয়ে গেলে নামিয়ে নিন।

নারকেল ও চিনি দিয়ে দুধ গরম করে নিন। জালা চালের গুঁড়া আগেই তৈরি করে রাখতে হবে। এবার বড় একটি হাঁড়ি ধুয়ে চুলায় দিয়ে তার পানি শুকিয়ে নিন। এবার হাঁড়িটিতে প্রথমে ৩-৪ চামচ রান্না করা বিনি ভাত নিন , উপরে জালা চালের মিহি গুঁড়া এক মুঠো ছিটিয়ে দিন। এখন ডাল ঘুটুনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এভাবে ভাত ও জালা চালের গুঁড়া পর্যায়ক্রমে দিয়ে ভালোভাবে মেশাবেন। সব ভাত মেশানো হয়ে গেলে আরেকবার ভাল করে নেড়ে নিন।

এবার হাল্কা গরম দুধ দিয়ে আবার নেড়ে নিন। যদি দেখেন ভাত থকথকে আরও দুধ দেওয়া প্রয়োজন তাহলে আরও ১-২ কাপ হাল্কা গরম দুধ মেশান। কোনোভাবেই ঠান্ডা দুধ বা পানি দিবেন না। এবার সব শেষে নেড়ে গরম কোনো জায়গায় ভাড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

দশ থেকে বার ঘণ্টার আগে কোনো ধরনের হাতের স্পর্শ করবেন না। অনেকটা দই বসানোর মতো। এরপর তিন ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করুন মজাদার মধুভাত।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতে আঙ্কুরিত জালা চাল ব্যাবহার করা হয় বলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিছুটা আ্যলকোহল উৎপন্ন হয় যা খেলে ঘুম বা ঝিম আসতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...