বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সালমান ভাই পাশে থাকলে বেশি আনন্দিত হতাম: শাকিব

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। আজ (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা এই নক্ষত্রের ৫১তম জন্মদিন। বিশেষ দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান

অসংখ্য ভক্তের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে এক ভিডিওবার্তায় শাকিব বলেন, আজকে যার জন্মদিন, অনেক বছর হলো সেই মানুষটা আমাদের মাঝে নেই। তিনি এমন একজন মহান শিল্পী, যার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে বসবাস করছেন। মানুষ এখনও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

স্মৃতির পাতা হাতড়ে শাকিব জানান, আমি যখন স্টুডেন্ট, স্কুলে পড়ি; সে সময় প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। আপনাদের মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম। আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।

কারণ, আমি নিজ হাতে তার জন্মদিনের কেক কাটতে পারছি। তিনি আমার পাশে থাকলে আরও বেশি আনন্দিত হতাম। কিন্তু সেটা তো আর হওয়ার নয়। পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। সালমান ভাইয়ের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যাতে ওপারেও তিনি সুখে থাকেন।

সালমান শাহর জন্মদিন উপলক্ষে শাকিব তার ভেরিফায়েড পেজে যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৭১ সালের আজকের দিনেই সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা প্রয়াত কমরউদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমানের জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন, তারা প্রত্যেকেই বলেছেন, সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।

ভক্তদের অনেকেই মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে বাঙালির মন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...