মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারালো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৮১ রান ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাবরবাহিনী। আর সেটা সম্ভব হয় মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে। তারা দুজন তৃতীয় উইকেটে ৪১ বলে ৭৩ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। নাওয়াজ ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ ও রিজওয়ান ৫১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। শেষ দিকে খুশদীল শাহ ও আসিফ আলীর ব্যাটে জয় পায় পাকিস্তান।

বল হাতে ভারতের রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও অর্শ্বদীপ সিং ১টি করে উইকেট নেন। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন নাওয়াজ।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত। ৪৪ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের বড় সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

এটা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া পাকিস্তানের জয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। আজ ভারতকে একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো সবুজ রঙের জার্সিধারীরা। পাশাপাশি ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল।

মঙ্গলবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আর বুধবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে পাকিস্তান। এরপর বৃহস্পতিবার ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর শুক্রবার পাকিস্তান শেষ ম্যাচ খেলবে লঙ্কানদের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৮২/৫ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং: খুশদীল ১৩* ও ইফতিখার ২*।
আউট: ২২/১ (বাবর ১৪), ৬৩/২ (ফখর ১৫), ১৩৬/৩ (নাওয়াজ ৪২), ১৪৭/৪ (রিজওয়ান ৭১), ১৮০/৫ (আসিফ ১৬)।
বোলিং: বিষ্ণোই ১/২৬, চাহাল ১/৪৩, ভুবনেশ্বর ১/৪০, পান্ডিয়া ১/৪৪, অর্শ্বদীপ ১/২৭।

ভারত: ১৮১/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ভুবনেশ্বর ০* ও বিষ্ণোই ৮*।
আউট: ৫৪/১ (রোহিত ২৮), ৬১/২ (রাহুল ২৮), ৯১/৩ (সূর্যকুমার ১২), ১২৬/৪ (পন্ত ১৪), ১৩১/৫ (পান্ডিয়া ০), ১৬৮/৬ (হুদা ১৬), ১৭৩/৭ (কোহলি ৬০)।
বোলিং: রউফ ১/৩৮, শাদাব ২/৩১, নাওয়াজ ১/২৫, হাসনাইন ১/৩৮ ও নাসিম ১/৪৫।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...