শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

৫০০ কোটির সিনেমায় ঐশ্বরিয়ার এক ঝলক

বিনোদন ডেস্ক

ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি নির্মাতা মণি রত্মম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। নন্দিত এই নির্মাতার নতুন সিনেমা ‘পন্নিয়িন সেলভান’। ইতোমধ্যে এর প্রথম পর্বের নির্মাণ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে।

ইন্টারনেট ঘেঁটে জানা যায়, ‘পন্নিয়িন সেলভান’ সিনেমার বাজেট ৫০০ কোটি রুপি। বিশাল বাজেটের এই সিনেমার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা। প্রাথমিকভাবে সিনেমার তারকাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হচ্ছে।

বুধবার (৬ জুলাই) প্রকাশ্যে এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের পোস্টার। এখানে তাকে নন্দিনী নামে দেখা যাবে। আবার গল্পের নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া। অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরীকে।

বিখ্যাত তামিল উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘পন্নিয়িন সেলভান’। এর কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। বিশাল আয়োজনের সিনেমাটিতে অভিনয় করেছেন বিক্রম, জয়রাম রবি, কার্থি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো তারকারা। সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার পর মণি রত্মমের হাত ধরেই সিনেমায় পা রাখেন ঐশ্বরিয়া। ‘ইরুভার’ নামের তামিল সিনেমা দিয়েই ১৯৯৭ সালে শুরু হয় অ্যাশের রূপালি পথচলা। একই বছর অবশ্য হিন্দি সিনেমায়ও অভিষেক হয়েছিল ঐশ্বরিয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...