মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পেট খারাপে ঘরোয়া টোটকা

লাইফস্টাইল ডেস্ক

ডায়রিয়া অনেক পরিচিত একটি দৈহিক সমস্যা। সমস্যাটি হওয়ার পিছনে মূল কারণ হল ভাইরাল বা ব্যাকটেরিয়ার সংক্রমন,দূষিত খাবার বা পানি, খাদ্য এলার্জি, অত্যধিক মদ্যপান, মানসিক চাপ ও কিছু কিছু ওষুধ সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া। এই সমস্যা খুব বেশী জটিল হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। তবে ঘরোয়া উপায়েও ডায়রিয়া সমস্যা রোধ করা যায় সহজেই।

জেনে রাখুন উপায়গুলো—

> আপেল বুকজ্বালা ও অ্যাসিড কমাতে কাজ করে। ফলে খাবারের বিষক্রিয়া প্রতিকারে আপেল বেশ সহায়ক। তাছাড়া এই ফলে থাকা এক ধরনের এনজাইম ডায়রিয়া ও পেট ব্যথার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি দমিয়ে রাখতে পারে।

> কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রোগ নিরাময়ে এবং খাবারের বিষক্রিয়ার প্রভাব কমাতে সাহায্য করে। এক্ষেত্রে কয়েকটি কলা ও আপেল চটকে খেতে পারেন।

> লেবুর টক খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এক্ষেত্রে লেবুর রসের সঙ্গে এক চিমটি চিনি মিশিয়ে বা লাল চায়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে।

> খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজম সংক্রান্ত সমস্যা সমাধানে আদা বেশ কার্যকারী। ১ টেবিল-চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে খেলে খাদ্য বিষক্রিয়া জনিত প্রদাহ ও ব্যথা কমে যায়।

> জিরা পেটের প্রদাহ উপশম করাসহ বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। ১ টেবিল-চামচ জিরাগুঁড়া সুপের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

> পেট ও গলার সংক্রমণ নিরাময়ে বাজিল পাতা চমৎকার কাজ করে। এক টেবিল-চামচ মধুর সঙ্গে কয়েক ফোটা বাজিলের রস মিশিয়ে খেলে কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যায়। বাজিল না পেলে তুলসীপাতা ব্যবহার করতে পারেন।

> ডায়রিয়া, অ্যাসিডিটি বা এই ধরনের খাবার জনিত সমস্যা হলে বেশি করে পানি পান করা খুব জরুরি। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এছাড়া শরীর থেকে বিষাক্ত বর্জ্য ও ব্যাকটেরিয়া বের করে দেওয়াসহ তাড়াতাড়ি রোগ নিরাময়ে পানি বেশ কার্যকর। পাশাপাশি শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্যও পানি খুবই গুরুত্বপূর্ণ।

> ভিনেগারের ক্ষারীয় উপাদান, বিশেষ করে অ্যাপল সাইডার ভিনিগার অন্ত্র উপশমে সাহায্য করে। পাশাপাশি পেটে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় আর সেরে উঠতে সাহায্য করে।

সূত্র: এই সময়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...