সোমবার, ২৭ জুলাই ২০২৬

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক

এই বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে ‘এশিয়ার অলিম্পিক’ খ্যাত এশিয়ান গেমসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্বাগতিক চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

এশিয়ান গেমসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোন এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।’ বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার করা হয়।

এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটেই অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।

গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...