সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে কাপ্তাই পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

করোনার কারণে গত ২ বছর ঘরের বাহিরে ঈদ করতে পারি নাই, এবার করোনা মুক্ত ঈদ উদযাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে এসেছি। তেমনটি জানালেন চট্টগ্রামের বহদ্দারহাট হতে আসা ব্যবসায়ী ইদ্রিস- শারমিন দম্পতি।

বুধবার (৪মে) দুপুরে কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে তাঁরা সহ অসংখ্য পর্যটকের দেখা মিলে।

এসময় রাঙ্গুনিয়া হতে আগত মিজান, মাহাবুব, ইদ্রিস জানান, ঈদের বন্ধে আমরা কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসেছি।

কাপ্তাইয়ের প্রশান্তি পিকনিক স্পটে বেড়াতে আসা রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত জানান, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।

এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পট গুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরা, নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি, শিলছড়ি নতুন ভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে উপচে পড়া বিনোদন প্রেমীদের ভীড় দেখা যায়। এইসব স্পটে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা বেড়াতে এসেছেন।

এছাড়া বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর, লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকরা ঈদের ছুটি উপভোগ করছেন।

শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে।

গত মঙ্গলবার (৩ মে) উদ্বোধন হওয়া কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন জানান, উদ্বোধনের দিন মঙ্গলবার এবং আজ বুধবার আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

বেসরকারী পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ ২ বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদ উদযাপন করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমান পর্যটকের আগমন ঘটেছে।

এদিকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ সবসময় টহলে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...