বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বায়ার্নকে বিদায় করে ১৬ বছর পর সেমিতে ভিয়ারিয়াল

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগে এর আগের লড়াইয়েই ভিয়ারিয়াল বিদায়ঘণ্টা বাজিয়েছিল জুভেন্তাসের। তার ঠিক পরেই বায়ার্নকেও বিদায় করে দেবে, সেই স্বপ্নটা নিশ্চয়ই কোনো পাঁড় ‘ইয়েলো সাবমেরিনের’ চোখেও খেলে যায়নি।

সে অভাবনীয় কাজটাই করে বসেছে উনাই এমেরির শিষ্যরা। সামগ্রিক লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্নের বিপক্ষে। তাতে এক মৌসুম আগের শিরোপাজয়ী বায়ার্নকে বিদায় করে ইয়েলো সাবমেরিনরা ১৬ বছর পর পাড়ি জমাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

প্রথম লেগের জয়ের ফলে বায়ার্নের মাঠে একটা গোলশূন্য ড্র হলেও চলত ভিয়ারিয়ালের। প্রতিপক্ষ যখন বায়ার্ন, তখন সফরকারীদের রক্ষণাত্মক ফুটবলকেই মনে হচ্ছিল ম্যাচের নিয়তি। তবে কোচ উনাই এমেরি শুরু থেকে দলকে সে পথে হাঁটাননি। রক্ষণে মনোযোগ ছিল অবশ্যই, প্রতি আক্রমণে বায়ার্ন রক্ষণেও ত্রাস ছড়িয়েছে বেশ। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে আর্নাউ দানজুমা আর জেরার্ড মোরেনো দারুণ দুটো সুযোগ নষ্ট না করলে তখনই গোলের দেখা পেয়ে যেত ভিয়ারিয়াল।

এর আগে বায়ার্নও চেষ্টা কম করেনি। তবে আর্জেন্টাইন গোলরক্ষক হেরোনিমো রুলির গোটা কয়েক সেভ সেসব আক্রমণকে আলোর মুখ দেখতে দেয়নি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

রুলি শুরুর ৪৫-৫০ মিনিট দলকে বিপদমুক্ত রাখলেও ৫২ মিনিটে আর পারেননি। বক্সের একটু ভেতর থেকে সুযোগটা পেয়েই আগুনে এক শটে গোল পেয়ে যান রবার্ট লেভান্ডভস্কি।

গোলের পরের বিশ মিনিট মাঝমাঠে আধিপত্য ছিল বায়ার্নের। বল হারালেই সাঁড়াশি আক্রমণের মাত্রা বাড়ছিল ক্রমেই। ৭৫ মিনিটে এক প্রতি আক্রমণে যে ধারাটা ভাঙে ভিয়ারিয়াল। এরপর ৮২ আর ৮৬ মিনিটে দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। পারল ৮৮ মিনিটে, প্রতি আক্রমণে উঠে এসে দারুণ এক গোল করে বসেন স্যামুয়েল চুকওয়েজি।

সেই এক গোলই বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় বায়ার্নের। পরের দুই আর যোগ করা চার মিনিটে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় রক্ষণ সামলে বিষয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়ে এমেরির শিষ্যরা। এর ফলে ২০০৫-০৬ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নেয় স্প্যানিশ দলটি৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...