সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বর্ষবরণ অনুষ্ঠান চলবে দুপুর একটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে যারা বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করবেন তারাই জানিয়েছেন দুপুর একটা পর্যন্ত তারা অনুষ্ঠান করবেন। আমরাও তাদের কথায় সম্মত জানিয়েছি।

সালেহ মোহাম্মদ তানভীর বলেন, চট্টগ্রামের দুইটি জায়গায় বর্ষবরণের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর জন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করবে।

উল্লেখ্য, নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সিআরবির শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের বর্ষবরণ অনুষ্ঠান সকালে শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে বারটায়। এছাড়া চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ১০টায় বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চট্টগ্রামের কাজরির দেউড়ি ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে।

এছাড়াও চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এই আয়োজন করে থাকে। তবে এই বছর তারা বর্ষ বিদায় অনুষ্ঠান করবে না।

পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, এ বছর আমরা বর্ষ বিদায় অনুষ্ঠান করছি না। তবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর দেড়টা বা দুইটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের মিটিংয়ে নিজেরাই দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমাদের আগে থেকেই ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।রবিবার (২৬ এপ্রিল)...

কর্ণফুলী নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজি, দুই চাঁদাবাজ আটক

চট্টগ্রামের বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে...