মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মহেশখালীতে শিশুর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে ২ হাতুড়ে ডাক্তার গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে খৎনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কাটায় পল্লী চিকিৎসকসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১১ এপ্রিল) ছোট মহেশখালীর সিপাহী পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসলামের পূত্র জয়নাল আবেদীন (৩৫), মিজানুর রহমান (২৮)।

সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর মোঃ মনজুর আলম তার ০৮ বছরের শিশু সন্তানকে খৎনা করানোর জন্য ছোট মহেশখালীর সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নেয়। সেখানে খৎনা করার সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশংকাজনক হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদ প্রকাশে হলে ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি শিশুটির পিতা মঞ্জুর আলম বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনাটি র‌্যাব-১৫ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট মহেশখালীর সিপাহীর পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে মহেশখালী থানায় হস্তান্তর করে বলে জানা যায়।

র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহেশখালীতে শিশুর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় ২ পল্লী চিকিৎসককে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

মহেশখালী থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...