মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কক্সবাজারে দেশীয় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদ এলাকায় থেকে চারটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল কাদের (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ানশুটার গান, দুইটি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নুরুল কাদের ইসলামাবাদের পশ্চিম টেকপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের ওপর অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তায় দুইটি ওয়ানশুটার গান, দুইটি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি পাওয়া যায়।

তিনি জানান, নুরুল কাদের দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...