সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি

চাকরি নয়, সেবা” এই শ্লোগান সামনে রেখে শুধুমাত্র ১০০টাকা ব্যাংক ড্রাফট খরচ করে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা দিয়ে রাঙ্গামাটিতে পুলিশের চাকরি পেলেন ১৬ জন।

শনিবার বিকেলে সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের অভিনন্দন ও ফুললে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬ জনকে তাদের পরবর্তী পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেন পুলিশ সুপার।

এতে তিনি বলেন, আমরা ছয়মাস পর পর কনস্টেবল পদে নিয়োগ দিয়ে থাকি। আমরা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু করেছি। আজ যাদের চাকরি হয়েছে তারা সকলে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। তাছাড়া এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাকরি পাওয়া নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসপি বলেন, তোমরা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে।

নির্বাচিত প্রার্থী সৌরজগত চাকমা বলেন, আমার বাবা একজন কৃষক, আমি গতবারেও পুলিশ নিয়োগের প্রার্থী ছিলাম কিন্তু যোগ্য না হওয়ায় চাকরি পায়নি।আজ আমি নিজের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত।

অভিভাবক রাজেন্দ্র চাকমা অভিব্যক্তিতে তিনি বলেন, আইজিপি মহোদয় এবং রাঙ্গামাটি পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ তাই আজ আমার সন্তান এত সুন্দর প্রতিযোগিতামূলক তদবিরবিহীন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...