সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্রীলঙ্কাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য: সাঙ্গাকারা

চট্টগ্রাম নিউজ ডটকম

নিজের দেশ আছে বেশ সংকটে। দেশজুড়ে গ্যাস ও তেলের অভাব প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ থাকছে না দিনের বেশির ভাগ সময়। মূলত দেশটির বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ায় এমন সংকটে পড়েছে তারা। দেশের এই সংকটের সময় চুপ থাকেননি ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছে, ‘শ্রীলঙ্কান হিসেবে আমরা সবাই কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে গোপন করার মতো কিছু নেই। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এটি বেশি পীড়াদায়ক ও কঠিন। শ্রীলঙ্কার মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে।’

‘আমি বিশ্বাস করি এই অস্বস্তিকর পরিস্থিতির যথাযথ সমাধান প্রদান করা কর্তৃপক্ষের দায়িত্ব। শ্রীলঙ্কার জনগণ বর্তমান দুর্যোগ পরিস্থিতির সমাধান চাইছে।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেন, ‘সংকীর্ণ রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা জনগণকে কষ্ট দিচ্ছে এবং বিরক্ত করছে তাদের পদক্ষেপ নেওয়া দরকার। শাসকদের প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম বা বর্ণবাদ থেকে দূরে থাকা উচিত।’

সাঙ্গাকারা আরও লিখেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে প্রতিটি সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তাদের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য সর্বোত্তম কাজ করা। জনসাধারণকে সাধারণ শত্রু হিসাবে বিবেচনা না করে নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করা। শ্রীলঙ্কাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...